1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ানের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

গাইবান্ধার পলাশবাড়ী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ানের সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

সোনালী ব্যাংক গাইবান্ধার পলাশবাড়ী শাখার নিখোঁজ সিনিয়র অফিসার আবু সুফিয়ান সরকারের সন্ধানের দাবীতে পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শনিবার বিকালে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ আবু সুফিয়ানের বাবা আব্দুস কাশেম সরকার। তিনি বলেন,

আমরা হতাশাগ্রস্ত একটি পরিবার হিসাবে আপনাদের নিকট হাজির হয়েছি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ান সরকার যাহার বয়স ৩১ বছর। সে গত ২৪ জুন ২০২১ ইং বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় পলাশবাড়ী সোনালী ব্যাংক হতে গোবিন্দগঞ্জে কেনাকাটা করার উদ্দেশ্যে যায়,এরপর সন্ধ্যা প্রায় ৭ টার সময় হতে তাহার ০১৭২৪-৮৮৮৯০৩ ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এবং আজ অবধি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আমরা পলাশবাড়ী থানায় ২৫ জুন একটি সাধারণ ডায়েরী করেছি,যাহার ডায়েরী নং-১০৮৮। আমি মোঃ আবুল কাশেম সরকার ও আমার স্ত্রী সাহেদা বেগম নিখোঁজ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ানের পিতা মাতা। আমরা আপনাদের মাধ্যমে সরকারের নিকট আমাদের বুকের মানিক আবু সুফিয়ান সরকারের সন্ধান চাই। তাকে খুঁজে বের করতে আইন শৃংখলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনের সময় পিতা মাতা তাদের ছেলেকে খুঁজে পেতে বারবার কান্নায় ভেঙে পড়েন। তাদের সাথে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন