1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে ফেন্সিডিল খেতে এসে খেলনা পিস্তল-চাকুসহ আটক-২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিরামপুরে ফেন্সিডিল খেতে এসে খেলনা পিস্তল-চাকুসহ আটক-২

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা:

দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল, চাকু নিয়ে ফেন্সিডিল খেতে এসে বিরামপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে দুুই যুবক। পুলিশ তাঁদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি টিপ চাকু উদ্ধার করেছে। তাঁদের দেখানো জায়গা থেকে ৯ বোতল ভারতীয় নিসিদ্ধ ফেন্সিডিল এবং এক ব্যাগ খালি বোতল উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ।
শনিবার (২৬ জুন) দুপুরে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ও তদন্ত (ওসি) মতিয়ার রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) নুরুল হক ও এসআই (নি:)মোস্তাফিজার রহমানের সর্ঙ্গীয় ফোর্সসহ কাটলা ইউনিয়নের হরিহরপুর এলাকায় ওঁৎ পেতে থাকেন।
এসময় তাঁরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল নিয়ে অটো যোগে বিরামপুর আসার পথে উপজেলার ২নং কাটলা ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে তাঁদের আটক করে। আটকের পর পুলিশ তাঁদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি টিপ চাকু ও ৩টি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে। তাঁদের দেখানো জায়গা থেকে পুলিশ ভারতীয় আমদানী নিষিদ্ধ ৯ বোতল ফেন্সিডিল ও এক ব্যাগ খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন-রংপুর কোতয়ালী থানার মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে নাইমুল হক (২৮) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকার ডাঃ শেখ নবাব আলীর ছেলে শেখ সাদাব বাবু (২৮) এই সূত্রে থানা পুলিশ জানায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন-ফেন্সিডিল খাওয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি চাকু, ৩টি ব্যবহৃত মোবাইল ফোন ও ঘটনাস্থল থেকে কিছু ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন-মাদক ব্যবসায়ীরা দেশ জাতির শত্রু। এদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না। অবৈধ মাদকদ্রব্য নির্মূলে করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার করুন। মাদকদ্রব্য নির্মূলে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন