1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপন কর্মসূচি পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা |

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখা। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জামালপুর পৌরসভার ছনকান্দা পৌর গোরস্থানে এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ফলজ, বনজ ও ওষধী গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বৃক্ষরোপন কর্মসূচিতে জামালপুর পৌর বিএনপির আহŸায়ক লিয়াকত আলী, যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজাদ সওদাগর, সোহেল রহমান রিপন, নাজমুল হাসান সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুল, ওমর ফারু রিমন, সামিউল বাশার হীরা ও মোহামম্মদ আলী, শহর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক শাহেদ আলীসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন