1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের ৪০ জেলা করোনার উচ্চ ঝুঁকিতে: ডব্লিউএইচও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দেশের ৪০ জেলা করোনার উচ্চ ঝুঁকিতে: ডব্লিউএইচও

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশের ৪০ জেলা করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১৪ থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে ডব্লিউএইচও তার সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যেসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি সেগুলো সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করে ডব্লিউএইচও।

এ ছাড়া, শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে হলে উচ্চ ঝুঁকি এবং পাঁচ শতাংশের কম হলে কম ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করা হয়েছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে- ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, ফেনী, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি।

অন্যদিকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে- ঢাকা, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সব বিভাগেই সাপ্তাহিক সংক্রমণের হার বেড়েছে।

সংস্থাটি জানায়, বাংলাদেশ এখন বিশ্বে করোনা সংক্রমণের দিক থেকে শীর্ষ ৩১ দেশের মধ্যে আছে। বিশ্বের মোট কোভিড-১৯ আক্রান্তের শূন্য দশমিক ৪৮ শতাংশ বাংলাদেশে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন