1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইরানের পারমাণবিক ভবনে ‘হামলার পরিকল্পনা বানচাল’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

ইরানের পারমাণবিক ভবনে ‘হামলার পরিকল্পনা বানচাল’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের একটি ভবনে নাশকতার পরিকল্পনা টের পেয়ে সেটি বানচাল করতে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী, সম্প্রতি এমন দাবি তুলেছে সেখানকার গণমাধ্যম।

ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত এক সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে যুক্ত একটি সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে বলা হয়েছে, একটি ড্রোনের মাধ্যমে ভবনটিতে হামলার চেষ্টা করা হয়েছিল।

নুরনিউজ নামের ওই সাইটের দাবি, ভবনের কোনো ক্ষতি হওয়ার আগে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

ইরানের পারমাণবিক ভবনে বিভিন্ন সময়ে এই ধরনের হামলা হয়েছে আবার কখনো কখনো দুর্ঘটনা ঘটেছে।

তেহরান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দক্ষিণে নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট অনেক দিন ধরে টার্গেট করছে বিভিন্ন দেশ। এটিই দেশটির সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র।

২০১৫ সালের পরমাণু চুক্তিতে দেখা গেছে ইরান সম্মত হয়েছিল যে কম মাত্রার ইউরেনিয়াম উৎপাদন করবে যা পরমাণুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল উৎপাদন করবে।

তবে ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরান এই চুক্তি থেকে সরে আসে।

এরপর ইরান জানায়, নাতানজে অ্যাডভান্সড সেন্ট্রিফিউজ দ্বিগুণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন