1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এনআইডি কার্যক্রম স্থানান্তর করতে চাইলে আলোচনার আহ্বান সিইসির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

এনআইডি কার্যক্রম স্থানান্তর করতে চাইলে আলোচনার আহ্বান সিইসির

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম স্থানান্তর করতে চাইলে কমিশনের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারা যদি আমাদের কাছ থেকে এটি স্থানান্তর করে নিতে চায় তবে তারা কীভাবে এটি নেবে সে বিষয়ে তাদের সাথে আমাদের কথা বলতে হবে। তারপর আমরা আমাদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরব।

এক প্রশ্নের জবাবে কে এম হুদা বলেন, সরকারের উচিত এই বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়া। শেষ পর্যন্ত কী হবে বা না হবে তা পরবর্তী পদক্ষেপের বিষয়।

এনআইডি কার্যক্রম স্থানান্তরের গেজেট জারির পরও আলোচনার সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই সুযোগ রয়েছে, যেহেতু এটি একটি বিশাল প্রতিষ্ঠান, এভাবে স্থানান্তর করা যায় না।

সিইসি বলেন, কীভাবে স্থানান্তরিত হবে তা নিয়ে তাদের অবশ্যই আলোচনা করা উচিত। অবশ্যই একটি আলোচনা হতে হবে। এটি কোনও টেবিল বা চেয়ার না যে আলোচনা না করে উঠিয়ে নিয়ে গেলাম।

নুরুল হুদা জানান, ইসি এনআইডি সেবা পরিচালনার জন্য ইতোমধ্যে দক্ষ জনশক্তি তৈরি করেছে। যদি পরিষেবাগুলো অন্য কোনও জায়গায় স্থানান্তরিত হয় তবে এর জন্য নতুন জনশক্তি তৈরি করা দরকার। তাই পরিষেবাগুলো যদি আমাদের অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা সরবরাহ করা যায় তবে ভালো হবে।

সরকার ইসি থেকে এনআইডি পরিষেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগে স্থানান্তর করতে চায়। তবে ইসি এনআইডি কার্যক্রম সেবা নিজেদের অধীনে রাখতে চায়।

সূত্র: ইউএনবি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন