1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: ২৪ ঘণ্টায় আরও ৮৫ মৃত্যু, শনাক্ত ৫৭২৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

করোনা: ২৪ ঘণ্টায় আরও ৮৫ মৃত্যু, শনাক্ত ৫৭২৭

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৫ জন। এর আগে, গতকাল ৭৬ জন ও গত পরশু ৭৮ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ হাজার ৭২৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৩৬ শতাংশ ও গত পরশু ছিল ১৯ দশমিক ২৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করে আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

এর আগে, গতকাল ৪ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৩০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ১০ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৪৬ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন