1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নভেল করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

মঙ্গলবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোকে করোনাভাইরাসের টিকা কিনতে সহযোগিতা করার জন্য গত ডিসেম্বরে এডিবি ৯০০ কোটি ডলারের যে ‘এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি, চালু করেছিল, তার আওতায় এই অর্থ পাবে বাংলাদেশ।

বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ সাত হাজার ৯৪৫ কোটি টাকা।

গত এপ্রিলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এডিবি এই ঋণের বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছিল। করোনাভাইরাসের টিকা কিনতে ঋণ হিসেবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সহায়তা।

ঋণের এই ৯৪ কোটি ডলারের অর্ধেক, অর্থাৎ ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে (২ শতাংশ) সুদ দিতে হবে। বাকি ৪৭ কোটি ডলারের জন্য সুদের হার ঠিক হয়েছে আলোচনার ভিত্তিতে, তবে সেই হার কত তা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

এর আগে গত ১৮ জুন বাংলাদেশ সরকারের জন্য ২৫০ মিলিয়ন ডলার পলিসি-ভিত্তিক লোনের অনুমোদন করে এডিবি।

সামাজিক স্থিতিস্থাপকতা প্রোগ্রামের আওতায় এই ঋণ দেয়ার ঘোষণা আসে।

বিবৃতিতে বলা হয়, গত দুই দশকে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০০০ সাল থেকে দরিদ্রের হার ৪৮.৯ শতাংশ থেকে কমে ২০.৫ শতাংশে নেমেছে। তবু কিছু মানুষ চরম দারিদ্র্যসীমার আছেন। করোনা তাদের ওপর আরও প্রভাব ফেলেছে। এই সব মানুষের জীবনমান পরিবর্তনে সাহায্য করবে ওই ঋণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন