1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশসহ বিভিন্ন দেশকে সাড়ে ৫ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাংলাদেশসহ বিভিন্ন দেশকে সাড়ে ৫ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের জন্য ৫৫ মিলিয়ন টিকা সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ৮০ মিলিয়ন ভ্যাকসিন দেয়ার কথা বলেছিল, সেখান থেকে সোমবার ৫৫ মিলিয়ন বিতরণের রূপরেখা ঘোষণা করা হল।

হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে যে তথ্য দেয়া হয়েছে, সেখান থেকে জানা গেছে বাংলাদেশ দুইভাবে টিকা পাবে।

প্রথমত এশিয়ার জন্য ১৬ মিলিয়ন ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভ্যাকসিন পাবে।

অন্যদিকে আঞ্চলিক অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে ১৪ মিলিয়ন ভ্যাকসিন। সেই তালিকায়ও আছে বাংলাদেশ।

পলিটিকোর প্রতিবেদন থেকে জানা গেছে, উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ডের ভ্যাকসিন দেশগুলোতে আপাতত পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।

চলতি মাসের শুরুতে দেশটি জানিয়েছিল, প্রথম ২৫ মিলিয়ন ভ্যাকসিন দেয়া হবে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন থেকে।

ভ্যাকসিনগুলো জুনের শেষ দিকে বিতরণের কথা থাকলেও নতুন করে এ বিষয়ে কিছু বলা হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন