1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ী‌র হো‌সেনপুর ইউ‌নিয়‌নে ৪ মাসের ভি‌জি‌ডির চাল বিতরন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ী‌র হো‌সেনপুর ইউ‌নিয়‌নে ৪ মাসের ভি‌জি‌ডির চাল বিতরন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী‌তে অব‌শে‌ষে ৬ মাস পর হো‌সেনপুর ইউ‌নিয়‌নে সু‌বিধা‌ভো‌গি‌দের মা‌ঝে ৪ মাসের ভি‌জি‌ডির চাল বিতরন করা হ‌লো। গাইবান্ধার পলাশবাড়ী উপ‌জেলার ২নং হো‌সেনপুর ইউ‌নিয়‌নে তা‌লিকা প্রনয়‌ণে জ‌টিলকার কার‌ণে সামাজিক নিরাপত্তা বেস্টনীর খাদ্য সহায়তার কর্মসূচি (ভি‌জি‌ডির) চাল স‌ঠিক সম‌য়ে বিতরণ না করায়
এ সংক্রান্ত খবর বি‌ভিন্ন ই‌লেক‌ট্রিক,প্রিন্ট‌ মিডিয়াসহ সোশ‌্যাল‌ মি‌ডিয়ায় সংবাদ প্রকা‌শের পর ২১ জুন সোমবার সকা‌লে স্থানীয় সংসদ সদ‌স্যের নি‌র্দে‌শে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের নেতৃ‌ত্বে উপ‌জেলা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের সহযো‌গিতায় হাঁসবাড়ী স্কুল মা‌ঠে দুঃস্থ মহিলা নির্ভর পরিবারের মা‌ঝে ভি‌জি‌ডির চাল বিতর‌ণ কার্যক্রম শুরু করা হ‌লো।
চাল বিতরন অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন পলাশবাড়ী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র কামরুজ্জামান নয়ন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফের‌দৌস,২নং হোসেনপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌ফিকুল আ‌মিন মন্ডল টিটুসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ। ছয় মা‌সেও চাল বিতরন না হওয়া এবং তার বিরু‌দ্ধে মানববন্ধনের বিষ‌য়ে হো‌সেনপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌ‌ফিকুল আ‌মিন মন্ডল টিটু ব‌লেন,
ক‌রোনা কালীন অ‌ফি‌সিয়াল কার্যক্রম বন্ধ থাকায় তা‌লিকা প্রণয়‌নে বি‌ভিন্ন জটিলতা দেখা দেয়ায় স‌ঠিক সম‌য়ে চাল বিতরন করা সম্ভব হয়‌নি। আজ এক‌যো‌গে চার মা‌সের চাল বিতরন করা হ‌চ্ছে ২/৩ দি‌নের ম‌ধ্যে আরও ২ মা‌সের চাল বিতরণ করা হ‌বে। তি‌নি আ‌রো ব‌লেন এক‌শ্রেনীর স্বার্থ‌ন্বেষী লোকজন আমার সুনাম নষ্ট করার জন‌্য বি‌ভিন্ন ভা‌বে মিথ‌্যাচার কর‌ছে‌। আমি এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন