1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোমবার থেকে দেওয়া হবে ফাইজারের টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সোমবার থেকে দেওয়া হবে ফাইজারের টিকা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সোমবার থেকে রাজধানীর তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল বুলেটিনে রবিবার এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে কিছু মানুষকে ফাইজারের টিকা দেওয়া হবে।

টিকা গ্রহীতাদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে বড় কোনো সমস্যা দেখা না দিলে এই টিকা দেওয়ার পরিমাণ বাড়ানো হবে।

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে সম্প্রতি ফাইজারের এক লাখের কিছু বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। এখন শুধু রাজধানীতেই এই টিকা দেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে দেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড দেওয়া শুরু হয়। কিন্তু সম্প্রতি ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা সরবরাহ বন্ধ করে দিলে প্রায় ১৫ লাখ গ্রহীতার দ্বিতীয় ডোজ কম পড়েছে।

এ দিকে শনিবার থেকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।

এবার ফাইজারের টিকা মিলিয়ে দেশে এক সঙ্গে তিন ধরনের টিকা দেওয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন