1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শ্রীলঙ্কা-সুদানকে ঋণদানে বোঝা যায় বাংলাদেশের অবস্থান কোথায়: সেতুমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা-সুদানকে ঋণদানে বোঝা যায় বাংলাদেশের অবস্থান কোথায়: সেতুমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১২ বছর আগের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে।

তিনি বলেন, ১২ বছর আগের বাংলাদেশ ও আজকের বাংলাদেশ উন্নয়ন ও অর্জনে আকাশ-পাতাল পার্থক্য। বাংলাদেশের মাথা পিছু আয় এখন ২২২৭ ডলার, যা কল্পনাও করা যায় না।

শনিবার সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নিজের রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই মহামারি করোনা কালেও বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি মার্কিন ডলার এবং সুদানকে ৭৭ লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছে। এতেই বোঝা যায় বাংলাদেশের অবস্থান আজ কোথায় এসে পৌঁছেছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের এই বিশাল উন্নয়ন অর্জনই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জন্যই বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।

বিএনপি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করছে। কিন্তু উন্নয়ন ও সমৃদ্ধির এই ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতেই বিএনপি এবং তাদের দোসররা আদাজল খেয়ে মাঠে নেমেছে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন