1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে চলেছি-শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে চলেছি-শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-মাদারীপুর:

আওয়ামীলীগ আছে বিধায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে এখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে চলেছি। শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌমন্ত্রী ও মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি একথা বলেন।

মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মাদারীপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মৌলভী আসমত আলী খানকে নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা কর্তৃক কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে তিনি আরো বলেন, সেই সম্মান পাওয়ার যোগ্য যে অন্যকে সম্মান করে। সে সম্মান পাওয়ার যোগ্য নয় যে অন্যকে সম্মান করতে জানেনা।

আচমত আলী খানকে যে অসম্মান করতে পারে, যে স্বাধীনতা পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন, সেটা নিয়ে যে প্রশ্ন তুলতে পারেন, সেকি আওয়ামীলীগার হিসেবে দাবি করতে পারেন? হতে পারে সে সভাপতি। সে এটার জন্য দুঃখ প্রকাশ করতে করলো না, ক্ষমা চাইতে পারলো না, এ পর্যন্ত কথা বললো না। যখন মুক্তিযোদ্ধারা প্রতিবাদ শুরু করলো। তখন সাহাবুদ্দিন মোল্লা বলেন, কিছু রাজাকার, বিএনপি মিলে প্রতিবাদ করছে। মুক্তিযোদ্ধাদের তিনি দ্বিতীয়বারের মত রাজাকার বললেন। এটা নিয়েতো এখন আমাদের আবার প্রতিবাদ করতে হবে। এ ধরনের ব্যক্তিরা তো আওয়ামীলীগের নেতা হতে পারে না।

উনি কেন এ প্রতিবাদকে রাজাকার ও বিএনপির প্রতিবাদ বললেন। চুপচাপ বসে থাকলে এ ধরনের নেতারা আওয়ামীলীগের নেতৃত্ব দেবে। এরা আওয়ামীলীগের নেতা হওয়ার যোগ্য হতে পারে না। সাহাবুদ্দিন মোল্লার মত অর্বাচিন ব্যক্তি এটা করছে আমি মনে করি না। এর পিছনে মদদদাতা কে? এ মদদদাতাকে খুঁজে বের করে মাদারীপুরের মাটিতে বিচার করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করতে পারে না শাহাবুদ্দিন মোল্লা। তিনি তো মুক্তিযোদ্ধা না, তিনি কোথায় এ সাহস পেলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সেই বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শাহাবুদ্দিন মোল্লা কটূক্তি করতে পারে না।

আওয়ামীলীগের সভাপতির পদ থেকে আমরা তার বহিষ্কার চাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন