1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করে তারা আওয়ামী লীগের নেতা হতে পারেনা, জনসম্মুখে তাদের ক্ষমা চাওয়া উচিৎ: শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করে তারা আওয়ামী লীগের নেতা হতে পারেনা, জনসম্মুখে তাদের ক্ষমা চাওয়া উচিৎ: শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 মাদারীপুর প্রতিনিধি:
মুক্তিযোদ্ধাদের যারা অসস্মান করে তারা আওয়ামী লীগের নেতা হতে পারেনা, জনসম্মুখে তাদের ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। শনিবার দুপুরে শহরের লেকেরপাড়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি বলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।
এরই প্রতিবাদ করে আসছে জেলার মুক্তিযোদ্ধসহ সর্বস্তরের মানুষ। এই প্রতিবাদে রাজাকার-বিএনপি অংশগ্রহণ করেছে এমন অভিযোগ তুলে আবারো বক্তব্য দেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। যা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বেমানান। শাজাহান খান আরো বলেন, আছমত আলী খানকে যে অসম্মান করতে পারে, যে স্বাধীনতা পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন, সেটা নিয়ে যে প্রশ্ন তুলতে পারেন, সে-কি আওয়ামীলীগার হিসেবে দাবী করতে পারেনা। এটার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি দুঃখ প্রকাশ করতে করলো না, ক্ষমা চাইতে পারলো না। যখন মুক্তিযোদ্ধারা প্রতিবাদ শুরু করলেন।
তখন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা অর্বাচিনের মতো কথা বলা শুরু করছে। এর পিছনে মদদদাতা রয়েছে, তাকে খুঁজে বের করে মাদারীপুরের মাটিতে বিচারের আওতায় আনার দাবী জানান শাজাহান খান। মাদারীপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিমসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন