1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন।

মৃতদের মধ্যে সাতজন রাজশাহীর আর চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর রয়েছেন একজন করে। তাদের মধ্যে তিনজনের পজিটিভ ছিল। অন্যরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, চলতি মাসে ১৭১ জন মারা গেছেন। তাদের ৯৬ জনের করোনা পজিটিভ ছিল। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টায় হাসপাতালের ২০টি আইসিইউসহ ৩০৯ বেডের বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৩৫৮ জন।

একই সময়ে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৫০ শতাংশ।

গত ১১ জুন থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন শুরু হয়, যা আজ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। বুধবার আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন