1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় ৩৮ লাখ ৪৯ হাজার প্রাণহানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

করোনায় ৩৮ লাখ ৪৯ হাজার প্রাণহানি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সুস্থ হয়েছে ১৬ কোটি ৩২ লাখ ২৮ হাজার ২৬৪ জন
বিশ্বে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৪৪। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ লাখ ৪৯ হাজার মানুষ। এ ছাড়া সুস্থ হয়েছে ১৬ কোটি ৩২ লাখ ২৮ হাজার ২৬৪ জন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির এ সব তথ্য জানিয়েছে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ রোগীর শরীরে। আর মারা গেছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জন।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখ ৩১৩ জন এবং মারা গেছে ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তের হিসেবে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৪৭ হাজার ৬৪৭ জন ও মারা গেছে ১ লাখ ১০ হাজার ৫৭৮ মানুষ। এরপর থাকা তুরস্কে আক্রান্ত হয়েছে ৫৩ লাখ ৪৮ হাজার ২৪৯ জন ও মারা গেছে ৪৮ হাজার ৯৫০ জন। আক্রান্ত তুলনামূলক বেশি হলেও দেশটি মৃত্যুর দিক থেকে ২০তম অবস্থানে রয়েছে।

তালিকায় থাকা এরপরের পাঁচটি দেশ হলো রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এ দিকে করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৮২ জনের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন