1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’: প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’: প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে এমপি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের দাবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

বুধবার সংসদ অধিবেশনে উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তৃতার একপর্যায়ে গলায় দাবিসম্বলিত প্ল্যাকার্ড ঝুলান তিনি।

প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় দাঁড়িয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছিল তাকে। শুধু তাই নয়, উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। আমি ওই জনগণকে থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাই তাদের পক্ষ থেকে আমি এটা পরে দেখাচ্ছি, তারা এভাবেই বলেছিল- ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’।

সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলের বহু স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়। তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন