1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগস্টে আসছে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

আগস্টে আসছে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আগামী আগস্টে মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, আগস্ট মাসে ১০ লাখ টিকা কোভ্যাক্স থেকে আমরা পাব। সেই চিঠি আমরা পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে।

তবে, এর বাইরে আর কোনো টিকার বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কিছু বলতে পারছেন না বলে জানান।

চীন ও রাশিয়ার টিকার বিষয়ে তিনি বলেন, আমাদেরকে এখনো ওরা (চীন) জানায়নি। আশা করছি এই মাসের মধ্যে জানাবে। আমাদের পক্ষ থেকে যা কিছু করার ছিল, তা শেষ। আর রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, আজকেও আলোচনা আছে। আজকে হয়তো তারা সিদ্ধান্ত দেবে, কবে (টিকা) দেবে, কী পরিমাণ দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকার বিষয়ে নতুন কিছু জানতে পারেননি তারা। তবে, যোগাযোগ অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন