1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানে ৫ টিকাদান কর্মীকে গুলি করে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আফগানিস্তানে ৫ টিকাদান কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশে বন্দুকধারীদের গুলিতে পাঁচ টিকাদান কর্মী মারা গেছেন। তারা পোলিও টিকার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

ইউনিসেফ জানিয়েছে, মাত্র দুই ঘণ্টার মধ্যে তিনটি জায়গায় বন্দুক হামলার মুখে পড়েন কর্মীরা। তিন মাস আগেও এই অঞ্চলে এই ধরনের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন তিন নারী কর্মী।

পুলিশের দাবি, এই হামলার পেছনে তালেবানের হাত আছে। সাধারণ মানুষকে স্বাস্থ্য-ব্যবস্থা থেকে বঞ্চিত করার জন্যই এই ধরনের আক্রমণ বারবার চালায় তালিবান। আধুনিক চিকিৎসা ব্যবস্থারও বিরোধী তারা।

যদিও সংগঠনটির পক্ষ থেকে হামলার দায় অস্বীকার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, আফগানিস্তানের খোয়ানিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুজন টিকাদান কর্মী, আহত হয়েছেন এক জন। অন্য দিকে, সুরখরোদ এলাকায় মৃত্যু হয়েছে দুজনের। এ ছাড়া জালালাবাদে টিকাদানের সময় প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন আরও দুজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে দুই কর্মীকে।

অর্থাৎ আক্রমণে প্রথমে মোট আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

পরে সব মিলিয়ে মৃতের সংখ্যা পাঁচে দাঁড়িয়েছে।

গত মার্চে জালালাবাদে গুলি করে হত্যা করা হয় তিন নারী কর্মীকে। পরে আইএস জঙ্গি সংগঠন সেই আক্রমণের দায় স্বীকার করেছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন