1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুখোমুখি বাইডেন-পুতিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

মুখোমুখি বাইডেন-পুতিন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ক্ষমতায় আসার পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানিয়েছে, বাংলাদেশ সময় বুধবার বিকেল পাঁচটার দিকে সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বসার কথা।

প্রভাবশালী দুটি দেশের দুই নেতা এমন সময় বৈঠকে বসতে যাচ্ছেন, যখন তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

অস্ত্র নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে সাইবার হামলার অভিযোগসহ বেশ কিছু বিষয়ে এদিন আলাপ হতে পারে।

বড় কোনো ঘোষণা না আসলেও কিছু চুক্তি হলেও হতে পারে বলে ধারণা করছে বিবিসি।

বাইডেনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় সাইবার হামলার চেষ্টা করেছিল রাশিয়া। এরপর তিনি পুতিনকে ‘কিলার’ বলেন।

পরে বাইডেনকে ‘লাইভ সম্প্রচার’ অথবা ‘অনলাইনে’ আলোচনার আহ্বান জানান পুতিন।

পুতিন বলেছিলেন, ‘আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানাতে চাই। কিন্তু শর্ত হল আমরা এটা লাইভ সম্প্রচারে করব, তারা যেমনটি বলছে অনলাইনে।’

বাইডেন দুদিন আগে বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব চাই না। আমরা স্থিতিশীল সম্পর্ক চাই। কিন্তু আমার কথা পরিষ্কার: রাশিয়া কোনো ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে যুক্তরাষ্ট্র শক্ত এবং অর্থপূর্ণ উপায়ে জবাব দেবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন