1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী বালিকা টীমকে সংবর্ধনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী বালিকা টীমকে সংবর্ধনা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী পলাশবাড়ী বালিকা টীম খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ জুন মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা

প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিজয়ী বালিকা টীম খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান নয়ন। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আজাদুল ইসলাম, বালিকা টীম কোচ সুরুজ হক লিটন,টীম ম্যানেজার সাবেক তুখোড় ফুটবলার আব্দুল হামিদ,সহ: ম্যানেজার ওসমান গণি মন্টু ও মনিরুজ্জামান মিথুন প্রমুখ। এরআগে খেলোয়াড়দের ফুলেল

শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেয়া হয়। শেষে উপস্থিতদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়। উল্লেখ্যঃ গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭-২০২১-এর ফাইনাল খেলায় পলাশবাড়ী বালিকা ফুটবল দল ৩-০ গোলে গাইবান্ধা সদর উপজেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন