1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাফর ইকবালের সেই নায়িকা আবার সিনেমায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

জাফর ইকবালের সেই নায়িকা আবার সিনেমায়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আশির দশকে জাফর ইকবালের বিপরীতে ‘প্রতিরোধ’ সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার আল্পনা গোস্বামী, অবশ্য বর্তমানে স্বামীর পদবি ‘বসু’ ব্যবহার করেন। এই নায়িকার লিপসিঙ্ক করা ‘ডাকে পাখি খোলো আঁখি’ গানটা এখনো অনেকের পছন্দের।

সেই নায়িকা অনেকদিন ধরে নিজের দেশের বড়পর্দায় অনুপস্থিত। আবার সিনেমায় ফিরছেন বলে খবর দিল ইন্ডিয়ান এক্সপ্রেস।

সত্তর দশকের শেষে আল্পনা পা রাখেন অভিনয়ে। তারপর আশির দশক জুড়ে ছিলেন কলকাতার ছবির জনপ্রিয় নায়িকাদের একজন। সেই সময়ে বছরে প্রায় তিন-চারটি করে ছবি মুক্তি পেতো তার। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘বিদ্রোহী’, ‘অশ্লীলতার দায়ে’, ‘রাশিফল’ ও তপন সিনহার ছবি ‘বৈদূর্য রহস্য’।

নব্বই দশকের পরে তাকে আর দেখা যায়নি পর্দায়। নতুন জীবন শুরু করেন যুক্তরাষ্ট্রে। প্রায় ২৫ বছর তিনি অভিনয় থেকে দূরে। অতীতের সেই অভিনেত্রী সম্প্রতি ‘অগ্নিমন্থন’ নামের একটি ছবিতে কাজ করতে উৎসুক, এমনটাই জানিয়েছেন পরিচালক-প্রযোজক প্রবীর রায়।

পরিচালক এই অভিনেত্রীকে চিত্রনাট্য পাঠিয়েছিলেন। তা ভালো লেগেছে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ মারফত এবং আল্পনা বললেন, কাজটি করতে ইচ্ছুক। করোনা পরিস্থিতির সমাপ্তি হলেই সেই ছবির কাজ শুরু হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন