1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফাইজার-সিনোফার্মের টিকা দেওয়া শুরু আগামী সপ্তাহে: স্বাস্থ্য ডিজি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস ‘আলোচনায় অংশ নেন ২৯১ এমপি জার্মানি-নেদারল্যান্ডসের বিদায়, আর্জেন্টিনার জন্য কী অপেক্ষা করছে? তেরখাদায় ১৫হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা নীলা পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ফাইজার-সিনোফার্মের টিকা দেওয়া শুরু আগামী সপ্তাহে: স্বাস্থ্য ডিজি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আগামী সপ্তাহ থেকে দেশে ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার সকালে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে।

তবে ঠিক কোন তারিখ থেকে এই টিকাদান শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি স্বাস্থ্যের ডিজি।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন। খুব শিগগির নিবন্ধন করা ব্যক্তিদের এসএমএসের মাধ্যমে তারিখ জানানো হবে।

আন্তর্জাতিক টিকা জোট কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা পেয়েছে বাংলাদেশ।

এছাড়া চীন দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ টিকা রবিবার বিকেলে দেশে পৌঁছায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন