1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টাঙ্গাইলের এমপির কাঁচা ধান কাটার ভিডিও ভাইরাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

টাঙ্গাইলের এমপির কাঁচা ধান কাটার ভিডিও ভাইরাল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ধান কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, সংসদ সদস্য জনৈক ব্যক্তির জমির কাঁচা ধান কাটছেন। এ সময় তার সঙ্গে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাও অংশ নেন।

মূলত ধান কাটার চেয়ে ছবি তোলায় ব্যস্ত ছিলেন তারা। আর এতটাই ব্যস্ত ছিলেন যে, ধান কাঁচা না পাকা সেটাই হয়তো খেয়াল ছিল না তাদের- এমনটাই মন্তব্য করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে সব বন্ধ থাকায় কৃষকরা শ্রমিক সংকটে তাদের ধান ঘরে তুলতে পারছেন না। এমতাবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষকের পাশে দাঁড়াতে। সরকারদলীয় বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন দেশব্যাপী কৃষকের ধান কেটে দিচ্ছেন।

ইতিমধ্যে ফেসবুকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের কাঁচা ধান কাটার ভিডিওটি ভাইরাল হয়েছে। আর নেটিজেনদের নানা আলোচনা-সমালোচনার খোরাক জোগাচ্ছে ভিডিওটি।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন