1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মৌলভী আচমত আলী খানকে নিয়ে কটুক্তি করায় জেলা আ. লীগ সভাপতির পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মৌলভী আচমত আলী খানকে নিয়ে কটুক্তি করায় জেলা আ. লীগ সভাপতির পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শাজহান খানের পিতা মুক্তিযোদ্ধার সংগঠক মৌলভী আচমত আলী খানকে নিয়ে কটুক্তি করায়- মাদারীপুর জেলা আ. লীগ সভাপতির পদত্যাগ চায় সদর উপজেলা আ. লীগ

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজহান খানের পিতা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত মৌলভী আচমত আলী খানকে নিয়ে কটুক্তি করায়, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকালে শহরের কলেজ গেইট এলাকায় এই সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একাংশ।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বলেন, সম্প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির বাবা, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা যা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের জন্য বেমানান।

এছাড়া আছমত আলী খানের মুক্তিযুদ্ধে ভুমিকা নিয়ে পদক পাওয়ার প্রশ্ন তোলেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এরই প্রতিবাদে তার পদত্যাগের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানানো হয় সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, মাদারীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, ছাত্র নেতা তানভীর মাহমুদসহ সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন