1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিসহ মোট ৪৩৯ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্ট গার্ড। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দেশ রূপান্তরকে রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে লিবিয়া অবজারভারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কোস্ট গার্ডের দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়। রাবারের ডিঙি নৌকায় করে অভিবাসী প্রত্যাশীদের পাচার করা হচ্ছিল। তারা সবাই এশিয়ান এবং আফ্রিকান নাগরিক।

লিবিয়ান নাভাল ফোর্স জানিয়েছে, জরুরি কল পেয়ে দুটি উদ্ধারকারী নৌযান সাগরে যায়। নৌকাগুলো মানুষে পরিপূর্ণ ছিল।

ভুক্তভোগীদের উদ্ধার করে অবৈধ অভিবাসন বিরোধী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

চলতি বছরের মে পর্যন্ত লিবিয়ান কোস্ট গার্ড ৯ হাজার ২১৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। গত বছর এই সময়ে উদ্ধার হয়েছিল ৭ হাজার জন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলে বিভিন্ন দেশের ১১ হাজার মানুষ লিবিয়ায় ঢুকেছেন।

পাশাপাশি জানুয়ারি থেকে মে পর্যন্ত সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন ৭০০ জন। গত বছর মৃত্যুর সংখ্যা ছিল দ্বিগুণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন