1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দলীয় কোন্দলের জেরে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

মাদারীপুরে দলীয় কোন্দলের জেরে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি |

মাদারীপুরের ঘটমাঝিতে দলীয় কোন্দলের জেরে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (১২ ই জুন) রাত ১২ টার দিকে

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্ধি এলাকায় শাহিন মাতুব্বরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। স্থানীয়সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো মাতুব্বরদের সাথে একই এলাকায় শেখদের সাথে। এই নিয়ে অনেকবার উভয় পক্ষই হামলায় জড়ায়, এই নিয়ে সদর থানায় উভয় পক্ষের একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে শেখদের মামলা থেকে রায় পায় মাতুব্বররা। এর পর থেকেই ফজলু শেখ, বজলু শেখ, আজিজ শেখের লোকজন

শাহিন মাতুব্বরদের বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকি দিয়েছিলো। ঘটনার ২ দিন আগেও শাহিন মাতুব্বরের খড়ের গাদায় আগুন দিয়েছিলো আজিজ শেখের লোকজন। সবশেষে

গতকাল রাত ১২ টার দিকে শাহিন মাতুব্বরের বসতবাড়ি থেকে আগুন দেন দূর্বৃত্তরা। ভুক্তভোগী শাহিন মাতুব্বর বলেন, আগে কিছু কেস হইছিলো আমাদের সাথে বজলু শেখদের সাথে। তার পর থেকেই তারা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে বাড়িঘরে আগুন দেওয়ার। সেইজন্যই তারা গতকাল আমাদের বসবাড়িতে আগুন দিছে। আল্লাহ রক্ষা করছে, আমার এক ভাই নূর ইসলাম ওই ঘরে শোয়, ও আলাপ পাইছে আগুন দেইক্ষা, নয়তোআমরা সবাই পুড়ে মারা যাইতাম। নূর ইসলাম বলেন, আমি রাতে ঘুমানো ছিলাম হঠাৎ আমার উপরে আগুন পোড়া এক টুকরা কাঠ এসে পড়ে, আমি ডাক চিৎকার দিলে সবাই এসে আগুন নিভায়।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা ঘটনার এখনো অভিযোগ পাই নি। তবে অভিযোগ পেলে আমরা আইন আনুগ ব্যবস্থা গ্রহন করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন