1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জ ফেরৎ বৃদ্ধাসহ ২ জন করোনায় আক্রান্ত মাদারীপুরে ৫০টি বাড়ি বিশেষায়িত লকডাউন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মুন্সীগঞ্জ ফেরৎ বৃদ্ধাসহ ২ জন করোনায় আক্রান্ত \ মাদারীপুরে ৫০টি বাড়ি বিশেষায়িত লকডাউন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার- মাদারীপুর।।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় (৫৫) বছর বয়সের এক মহিলা এবং অন্য জন রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার (২২) বছর বয়সের এক যুবক। করোনা শনাক্তের ঘটনায় মঙ্গলবার দুপুরে শিবচরের ৫০ টি বাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। আক্রান্ত রোগীদের আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত পরিবারের মাঝে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে খাবার সহায়তা পৌছে দেয়া হয়েছে।
জানা যায়, মুন্সীগঞ্জ থেকে ওই বৃদ্ধা জ¦া ঠান্ডা কাশি নিয়ে সম্প্রতি শিবচরের কাঁঠালবাড়ি ছেলের বাড়িতে বেরাতে আসেন। জ¦র ঠান্ডা কাশি নিয়ে বাইরের জেলা থেকে আসায় স্থানীয় স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধিরা তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা ঢাকায় পাঠান। সোমবার রাতে তার করোনা পজিটিভ ধরা পড়লে মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষসহ প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার ওই বাড়িতে গিয়ে এলাকার ৫০টি বাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষণা করেন। এলাকার চলাচলের রাস্তাটি বাঁশ ও গাছ দিয়ে বন্ধ করে দেয়া হয়। এছাড়াও জেলার রাজৈর উপজেলার বাজিতপুরে আরো একজন করোনা পজিটিভ এসেছে । তাকেও আইসোলেশনে নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাদারীপুর জেলায় ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে শিবচরে মোট আক্রান্তর সংখ্যা ১৯ জন, রাজৈর ৬ জন, সদরে ৬ জন ও কালকিনি উপজেলায় ১ জন। ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২ জন মারা গেছেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, এই বৃদ্ধা জ¦র ঠান্ডা কাশি নিয়ে মুন্সীগঞ্জ থেকে শিবচর ছেলের বাড়িতে আসে। স্বাস্থ্য কর্মীরা খবর পেলে তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ওই এলাকার রাস্তাসহ ৫০টি ঘরবাড়ি বিশেষায়িত লকডাউন ঘোষনা করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সকল বাড়িতে চীফ হুইপ স্যারের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাদের সবার খাবার ব্যবস্থা করা হবে। কেউ বাইরে যেতে পারবে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন