1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার চেয়ে নির্বাচন গুরুত্বপূর্ণ: সিইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

করোনার চেয়ে নির্বাচন গুরুত্বপূর্ণ: সিইসি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বরিশাল সংবাদদাতা |

নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তি বিশ্বাস করেন না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘নির্বাচন হলো জনগণের গণতান্ত্রিক অধিকার। আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতি যাই হোক না কেন নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ সব কথা বলেন।

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দিল্লিতে। সেখানে নির্বাচন হয়নি।’

নূরুল হুদা বলেন, ‘আমেরিকায়ও নির্বাচনের পরে করোনা সংক্রমণ বাড়েনি। কভিড পরিস্থিতি শুরুর পর পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ওই দেশগুলোতে এর প্রভাব পড়েনি।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম, তেমন ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সিইসি বলেন, ‘এখন বর্ষা মৌসুম শুরু হলেও করোনা আমাদের পৌরসভা ও ইউপি নির্বাচন করতে হচ্ছে। করোনা  এবং বর্ষার কথাটা মাথায় রেখেই নির্বাচন সম্পন্ন করতে হবে। বরিশাল বিভাগে ৩৩টি উপজেলার ১৭৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ’

তবে এর মধ্যে ২৬ ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নগুলোতে শুধু সদস্য পদে নির্বাচন হবে বলে জানান তিনি।

এছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের কঠোরভাবে আইনের আওতায় আনার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে সিইসি বলেন, ‘এবার নির্বাচন সুষ্ঠু হবে।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান, নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন