1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সু চির বিরুদ্ধে এবার অর্থ-স্বর্ণালংকার ঘুষ নেয়ার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সু চির বিরুদ্ধে এবার অর্থ-স্বর্ণালংকার ঘুষ নেয়ার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিচার ‍শুরু হওয়ার কয়েক দিন আগে সবচেয়ে গুরুতর অভিযোগ আনা হলো মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে। দেশটির সেনাবাহিনীর দাবি, সু চি ঘুষ হিসেবে নগদ অর্থ এবং স্বর্ণালংকার নিয়েছেন।

১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি অবৈধভাবে ওয়াকিটকি কেনা। ওই সময় তাকে গ্রেপ্তার করে গৃহবন্দী রাখা হয়।

বৃহস্পতিবার মিয়ানমার সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, সু চি ঘুষ হিসেবে ৬ লাখ ডলার এবং সাতটি স্বর্ণালংকার নিয়েছেন।

সু চির বিরুদ্ধে আগে যেসব মামলা হয়েছে তার বিচার শুরু হবে আগামী ১৪ জুন।

মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।

ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।

এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন