1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর সিভিল সার্জন রিপোর্টে শনাক্ত নেই কিন্তু আইইডিসিআর তথ্য শনাক্ত ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

মাদারীপুর সিভিল সার্জন রিপোর্টে শনাক্ত নেই কিন্তু আইইডিসিআর তথ্য শনাক্ত ২

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমান- ডেস্ক রিপোর্ট।।

মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কোন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় নাই। তবে আইইডিসিআর থেকে দুইজনের তথ্য প্রদান করায় মাদারীপুর জেলায় মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ৩০-এ উন্নীত হয়েছে।

এছাড়া শিবচর উপজেলার একজন নারী ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুবরণ করায় জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা একজন বৃদ্ধি পেয়ে ২-এ দাঁড়িয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে কোন ব্যক্তি করোনা ভাইরাস পজিটিভ হয় নাই। তবে ঢাকায় অবস্থান করে একজন শিবচর উপজেলায় একজন নারীর করোনা ভাইরাসে মৃত্যু ও সদর উপজেলার অপর এক নারী ঢাকায় বসে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য আইইডিসিআর থেকে প্রদান করা হয়েছে। ফলে মাদারীপুর জেলায় এখনও করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩০-এ এবং মৃত্যুর সংখ্যা ২। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫৪ জন। মাদারীপুরে করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন, আর চিকিৎসাধীন আছেন ১৪ জন। এ পর্যন্ত মোট ৪১১ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়, যার মধ্যে ৩৬৮ জনের রিপোর্ট পাওয়া যায়। এছাড়া আইসোলেশনে আছেন ১০ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৬ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রয়েছে। এ পর্যন্ত মোট ১৬৭৮ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এবং ১৪২৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। করোনা ভাইরাসে শনাক্ত মাদারীপুর জেলায় মোট ৩০ জন। এর মধ্যে শিবচর উপজেলার ১৮ জন ও সদর উপজেলায় ৬ জন, রাজৈর উপজেলায় ৫ জন এবং কালকিনি ১ জন। এছাড়া শিবচর উপজেলার এক নারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল মারা যান। এর ফলে জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা একজন বৃদ্ধি পেয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২ জন। আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন