1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এন্তোনিও গুতেরেস ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্থাটির মহাসচিব এন্তোনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার পক্ষে ভোট দিয়েছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে মঙ্গলবার সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে মহাসচিব করার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়।

প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার সুপারিশ করা হয়।

এক বিবৃতিতে এন্তোনিও গুতেরেস বলেন, “আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ পরিষদ দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখলে আমি খুশি হব।”

এন্তোনিও গুতেরেস (৭২) বান কি মুনের পর ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন