1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিবিসি, সিএনএন, গার্ডিয়ানসহ বহু ওয়েবসাইট ডাউন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিবিসি, সিএনএন, গার্ডিয়ানসহ বহু ওয়েবসাইট ডাউন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিশ্বজুড়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমসহ বহু ওয়েবসাইট মঙ্গলবার কিছুক্ষণের জন্য অচল হয়ে যায়। যুক্তরাজ্যের সরকারি সাইটটিও ডাউন ছিল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল থেকে বিবিসি, সিএনএন, গার্ডিয়ান নিউইয়র্ক টাইমস, ফিন্যান্সিয়াল টাইমস এবং ব্লুমবার্গের মতো সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ঢুকতেও সমস্যা হয়েছে।

এদিন সকালে যুক্তরাজ্যের সরকারি সাইটটিও ডাউন ছিল। gov.uk পোর্টালে গেলে এরর মেসেজ দেখাচ্ছিল।

এক সঙ্গে এতগুলো ওয়েবসাইট ডাউন হওয়ার কারণ এখনো জানা যায়নি। এসব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপও অকার্যকর রয়েছে।

বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে আন্তর্জাতিক এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ঢুকে এরর দেখা যায়। অ্যামাজন ডটকমের রিটেইল সাইটেও ঢোকা যাচ্ছে না। এ ছাড়া পিন্টারেস্ট, রেডিট, ভিমিওর সাইটও বন্ধ রয়েছে।

তবে আল জাজিরার মতো কয়েকটি সাইটে এখনো সমস্যা দেখা যায়নি। এ সংক্রান্ত সংবাদটি ব্রেকিং হিসেবে প্রচার করছে আল জাজিরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন