1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগী চান না ১৮ বিশিষ্ট নাগরিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগী চান না ১৮ বিশিষ্ট নাগরিক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাসের টিকা আমদানিতে কোনো মধ্যস্বত্বভোগীর ভূমিকা রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ১৮ জন বিশিষ্ট নাগরিক। টিকা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে মন্তব্য করে এই বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ চেয়েছেন তারা।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা মনে করি, ভ্যাকসিন আমদানির আলোচনা ও সিদ্ধান্ত এবং জনগণকে টিকাদানের সমগ্র দায়-দায়িত্ব সরকার পালন করছে। তাই ভ্যাকসিন আমদানিতে কোনো মধ্যস্বত্বভোগীর ভূমিকা গ্রহণের সুযোগ নেই। সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে, সেটা আমাদের প্রত্যাশা।’

বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অধ্যাপক অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আবেদ খান, অধ্যাপক আবদুস সেলিম, মফিদুল হক, মামুনুর রশীদ, আমজাদ হোসেন, ফওজিয়া মোসলেম, রশিদ এ মাহবুব, কামরুল হাসান খান, অধ্যাপক এ বি এম ফারুক, শাহরিয়ার কবির, নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক মুনতাসীর মামুন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান নাসির উদ্দীন ইউসুফ।

তারা কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বর্তমান সরকার যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলোর প্রতি আস্থা রাখার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব বাণিজ্য সংস্থাসহ অন্যান্য ফোরামে টিকা উৎপাদনে মেধাস্বত্ব সুরক্ষা নিয়ম শিথিলের যে দাবি তুলেছেন, তা বিশ্বমানবের সর্বজনীন অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকেরা।

বিবৃতিতে তারা বলেছেন, ‘আমরা এই দাবির পক্ষে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়ার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সক্ষম দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহ দ্বারা ভ্যাকসিন উৎপাদনের দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বাংলাদেশের জন্য করোনা মোকাবিলায় ভ্যাকসিন উৎপাদনের কোনো বিকল্প নেই।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন