1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় প্রাণহানি সাড়ে ৩৭ লাখের বেশি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনায় প্রাণহানি সাড়ে ৩৭ লাখের বেশি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শনাক্ত হওয়া করোনা রোগী ১৭ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ২৫৬ জন
গত ৩ জুন বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৩৭ লাখ ছড়ায়। এর সপ্তাহেরও কম সময়ে আরও ৫০ হাজার যুক্ত হয়েছে মৃতের তালিকায়।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জানায়, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৭ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ২৫৬ জন। এর মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৫১ হাজার ৯৮৮ জন। সুস্থ হওয়ার সংখ্যা ১৫ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৫৩৫।

শনাক্ত ও প্রাণহানির বিবেচনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ ও মারা গেছে ৬ লাখ ১২ হাজার ৭০১ জন।

ব্রাজিলের তুলনায় প্রাণহানি কম হলেও শনাক্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে পাওয়া গেছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ রোগী, মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩৪৪ জনের।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন রোগী ও মারা গেছে ৪ লাখ ৭৪ হাজার ৬১৪ জন।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে করোনা শনাক্ত হয়েছে ৫৭ লাখ ১৩ হাজার ৯১৭ জনের শরীরে। মারা গেছে ১ লাখ ১০ হাজার ৬২ জন।

অনেক দেশের তুলনায় মৃত্যু কম হলেও করোনা শনাক্তের বিবেচনায় পঞ্চম স্থানে থাকা তুরস্কে পাওয়া গেছে ৫২ লাখ ৯৩ হাজার ৬২৭ জন রোগী ও মারা গেছে ৪৮ হাজার ২৫৫ জন।

শনাক্ত বিবেচনায় পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো— রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও স্পেন।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩ নম্বরে। গত বছরে মার্চে প্রথম শনাক্ত ও মৃত্যুর খবর আসে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন। মারা গেছে ১২ হাজার ৮৬৯ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। যা এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন