1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কানাডায় মুসলিম পরিবারের চারজনকে ট্রাক চাপা দিয়ে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

কানাডায় মুসলিম পরিবারের চারজনকে ট্রাক চাপা দিয়ে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

স্থানীয় বাসিন্দারা হামলার স্থানে ফুল দিয়ে ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানান
‘পূর্বপরিকল্পিত’ভাবে ট্রাক চাপা দিয়ে সোমবার এক মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানায় কানাডার পুলিশ।

বিবিসি জানায়, দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটেছে। হামলায় বেঁচে গেছে নয় বছরের এক বালক, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় চারজনকে হত্যা ও একজনের হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে ২০ বছরের এক কানাডার নাগরিকের বিরুদ্ধে।

২০১৭ সালে কুইবেক সিটি মসজিদে হামলা চালিয়ে ছয়জনকে হত্যার পর এটিই কানাডায় মুসলিমদের বিরুদ্ধে বড় হামলা।

সংবাদ সম্মেলনে সোমবার গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট পল রাইট বলেন, ভুক্তভোগীরা মুসলমান হওয়ার কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এ ঘটনায় সন্ত্রাসবাদের অভিযোগ আনা হতে পারে বলে জানান তিনি। তবে এটি ‘বিদ্বেষপ্রসূত অপরাধ’ বলেও ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে রয়েছেন ৭৪ ও ৪৪ বছরের দুই নারী, ৪৬ বছরের এক পুরুষ ও ১৫ বছরের এক কিশোরী। তবে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, নয় বছরের শিশুটি গুরুতর আহত তবে প্রাণ সংশয়ের আশঙ্কা নেই।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পান নাথানিয়াল ভেল্টম্যান। তাকে হামলার স্থান থেকে ছয় কিলোমিটার দূরে একটি বিপণিবিতান থেকে আটক করা হয়। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাথানিয়াল লন্ডন শহরেরই বাসিন্দা।

অভিযুক্তের সঙ্গে মুসলিম বিদ্বেষী কোনো দল জড়িত কি-না এখনো জানতে পারেনি বলে জানায় পুলিশ। তবে হত্যাকারী ও ভুক্তভোগীদের মধ্যে আগে কোনো ধরনের যোগাযোগের সূত্র মেলেনি।

নাথানিয়ালের শরীরে বর্মের মতো একটি আচ্ছাদন ছিল বলেও জানায় পুলিশ।

তারা জানান, রবিবার কানাডার আবহাওয়া ছিল চমৎকার। এর মাঝেই স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪০ মিনিটের দিকে হাইড পার্ক রোডের এ মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দেওয়া হয়।

লন্ডনের মেয়র এড হোল্ডার এ ঘটনাকে লন্ডনবাসী ও মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বলে উল্লেখ করেন। এর শেকড়ে রয়েছ গভীর বিদ্বেষ।

‘আতঙ্কিত’ উল্লেখ করে টুইট বার্তায় ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এ ছাড়া নিজেদের শঙ্কা কথা তুলে ধরেছেন মুসলিম সম্প্রদায়ের নেতারা।

এ ঘটনায় লন্ডন সিটি হলের বাইরে পতাকা অর্ধনমিত রেখে তিন দিন শোক পালন করা হবে বলেও জানান শহরের মেয়র।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন