1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মালদ্বীপ সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মালদ্বীপ সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মালদ্বীপ সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান আজিজ আহমেদ।
মালদ্বীপে সরকারি সফর শেষে সোমবার সকালে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে গত ২ জুন তিনি মালদ্বীপে পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশটিকে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় যোগ দেন। জেনারেল আব্দুল্লাহ শামাল কোভিড-১৯ মহামারি চলাকালে ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল দলকে মালদ্বীপে প্রেরণ করার জন্য জেনারেল আজিজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বর্তমানে মালদ্বীপে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৮ জনের একটি সেনা মেডিকেল দল করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে সহায়তা প্রদান করছে এবং মালদ্বীপে অবস্থিত বাংলাদেশিদের ভ্যাকসিনেশন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছে।

সূত্র: আইএসপিআর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন