1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।

সোমবার সকালে আপার সিন্ধুর ঘোটকি জেলার ধারকি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় ডন।

একটি ট্রেনের বিধ্বস্ত বগির মধ্যে ১৫ থেকে ২০ জন এখনো আটকা পড়ে আছে। তাদের সেখান থেকে বের করতে ভারী উদ্ধার সরঞ্জাম প্রয়োজন।

পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র বলেন, করাচি থেকে সারগোধাগামী মিল্লাত এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ‘ডাউন ট্র্যাক’-এ চলে গেলে রাওয়ালপিন্ডি থেকে থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘোটকি এসএসপি উমার তুফাইল বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছেন। তারা সাহায্য চেয়ে আর্তনাদ করছেন। তাদের উদ্ধারে কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ, এখনো বিধ্বস্ত বগিগুলোর একটি ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে।

ঘোটকি ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন