1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৩২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৩২

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বুরকিনা ফাসোর উত্তরের এক গ্রামে হামলা চালিয়ে ১৩২ জনের বেশি লোককে হত্যা করেছে একদল সশস্ত্র গোষ্ঠী। সরকার জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার দেশটিতে এটিই সবচেয়ে ভয়ংকর হামলা।

সোলহান নামের গ্রামটিতে রাতব্যাপী আক্রমণ চালিয়ে বাড়িঘর ও স্থানীয় মার্কেট পুড়িয়ে দেওয়া হয়। তবে এই সহিংসতার পেছনে কোনো দল তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা দিনদিন বাড়ছে। বিশেষ করে সীমান্ত অঞ্চলে এই হামলা যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে দেশটিতে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান আন্তনিও গুতিরেস। তিনি এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান এবং মানবজাতির ওপর এই হামলাকে অগ্রহণযোগ্য বলে জানান তিনি।

এই হামলায় নিহতদের স্মরণে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক টুইটে তিনি জানান, ‘শয়তানদের বিরুদ্ধে আমাদের অবশ্যই এক হতে হবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন