1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবনে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ সব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখায়াত মুন।

এ বছর মুজিববর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপণ অভিযানে’র মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি।

অন্যদিকে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে— ইকোসিস্টেম রেস্টোরেশন বা প্রতিবেশ পুনরুদ্ধার।

এ উপলক্ষে সরকার আশা করছে, দেশের জনগণ বিশেষ করে তরুণ সমাজ প্রতিবেশ ও পরিবেশগত বৈচিত্র বজায় রাখতে গুরুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিবসটি পালন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। রাজধানীসহ বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলো মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান সংবলিত ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন