1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মোংলায় বিধিনিষেধে বাড়ছে ১ সপ্তাহ, বাস্তবায়নে নেমেছে কোস্টগার্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মোংলায় বিধিনিষেধে বাড়ছে ১ সপ্তাহ, বাস্তবায়নে নেমেছে কোস্টগার্ড

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মোংলায় করোনার চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে কোস্টগার্ড।

বিধিনিষেধের সপ্তম দিন শনিবার সকাল থেকে মোংলা পোর্ট পৌর শহর এলাকায় টহল দিতে শুরু করেছে কোস্টগার্ড সদস্যরা।

সেই সঙ্গে মাঠে রয়েছে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

অপ্রয়োজনে যান নিয়ে শহরে প্রবেশ ও অহেতুক ঘোরাফেরার কারণে জরিমানা আদায় করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।

পৌর শহরের প্রবেশ মুখে পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল ও লোকসমাগম নিয়ন্ত্রণ করছে।

শহরের দোকানপাট বন্ধ থাকলেও রাস্তাঘাটে লোকজনের চলাচল রয়েছে চোখে পড়ার মতো।

তবে খারাপ অবস্থা দেখা গেছে শহরের প্রধান কাঁচা, মাছ, মাংস ও মুদি বাজারে। সেখানে ক্রেতা-বিক্রেতাদের মাস্কবিহীন গাদাগাদি করে চলাচল করতে দেখা গেছে।

পৌর শহরের প্রধান রাস্তাঘাট প্রশাসনের নজরে থাকলেও অনেকটা নজরের বাইরে কাঁচা, মাছ, মাংস ও মুদি বাজার। সুতরাং সেখান থেকে সংক্রমণের ঝুঁকি রয়ে যাচ্ছে।

এদিকে রবিবার থেকে নতুন করে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন