1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কৃষ্ণ সাগরে ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পেল তুরস্ক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কৃষ্ণ সাগরে ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পেল তুরস্ক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কৃষ্ণ সাগরে আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

শুক্রবার জোনগুলদাক প্রদেশে ফিলিয়স পোর্ট ও ন্যাচারাল গ্যাস অপারেটিং স্থাপনার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এরদোয়ান বলেন, ‘সাকারিয়া গ্যাসক্ষেত্রের আমসারা-১ কূপে ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পেয়েছে আমাদের ড্রিল শিপ ফাতিহ।’

তুরস্কের আবিষ্কৃত মোট গ্যাসের পরিমাণ ৫৪০ বিলিয়ন ঘনমিটারে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমসারা-১ কূপ এলাকায় খননকাজ চলছে। আমরা আরও সুখবর পাওয়ার আশা করছি।’

এর আগে গত বছর কৃষ্ণ সাগরে দেশটির ইতিহাসে রেকর্ড ৪০৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কারের কথা জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট।

তুরস্ক জ্বালানির জন্য অন্য দেশগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটিতে গত বছর ৪৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করেছে যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৫ ভাগ বেশি।

গত বছর তুরস্কের গ্যাস উৎপাদন ৪৪১ মিলিয়ন ঘনমিটার দাঁড়িয়েছে। নতুন গ্যাসক্ষেত্র থেকে ২০২৩ সাল নাগাদ গ্যাস উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। এতে দেশটির জ্বালানি নির্ভরতা কমে আসবে এবং বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন