1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দাম প্রকাশ করায় চীনের টিকা পাওয়া নিয়ে ‘সংশয়’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দাম প্রকাশ করায় চীনের টিকা পাওয়া নিয়ে ‘সংশয়’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এক সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে বাংলাদেশের টিকার চূড়ান্ত চুক্তি হওয়ার কথা থাকলেও দাম প্রকাশ করে দেয়ায় সিনোফার্মের টিকা পাওয়া নিয়ে নতুন করে ‘সংশয়’ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভোয়া) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একজন কর্মকর্তা ১০ ডলার মূল্যে চীন থেকে টিকা আনা হচ্ছে এটা মিডিয়ার সামনে প্রকাশ করে দেন। বাণিজ্যিক স্বার্থে চীন বলেছিল কোন অবস্থাতেই যেন দাম প্রকাশ না করা হয়। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দামে তারা টিকা সরবরাহ করছে।

বাংলাদেশের মিডিয়ায় এই খবর প্রকাশের পর শ্রীলঙ্কা প্রথম আপত্তি জানায়। দেশটির প্রশ্ন, বাংলাদেশকে ১০ ডলারে টিকা দেয়া হলে শ্রীলঙ্কার কাছে ১৫ ডলার চাওয়া হচ্ছে কেন? এ পরিস্থিতিতে চীন বাংলাদেশের কাছে এক কূটনৈতিক পত্রে জানতে চেয়েছে-কেন দাম প্রকাশ করা হলো। বলা হয়েছিল দাম প্রকাশ করা হলে তারা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিব্রতকর এই পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে। সর্বশেষ খবর চীন এখনো সায় দেয়নি।

উল্লেখ্য যে, গত ২৭শে মে মন্ত্রিসভা কমিটি সিনোফার্মের টিকা কেনার প্রস্তাবে সম্মত হয়। এর পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আখতার এক সংবাদ ব্রিফিং-এ কত দামে টিকা কেনা হয়েছে তা প্রকাশ করেন।

ভোয়ার খবরে বলা হয়, অতিরিক্ত সচিব ড. শাহিদা আখতার গোপনীয়তা রক্ষা না করে ‘নিজ দায়িত্বে’ মিডিয়াকে সিনোফার্মের টিকার দাম কেন বলে দিলেন, তা নিয়ে সরকারিভাবে তদন্ত হচ্ছে। তদন্তের একপর্যায়ে ড. শাহিদা আখতারকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে।

এদিকে, এই ঘটনার পর চীন ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়েছে, ১০ নয় এখন তাদের থেকে টিকা নিতে হলে ১৫ ডলারেই নিতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন