1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তথ্যসহ ১৩ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানোর প্রস্তাব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

তথ্যসহ ১৩ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানোর প্রস্তাব

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে ১৩ মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। মন্ত্রলালয় ও বিভাগগুলোর হলো-

মন্ত্রিপরিষদ বিভাগ: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ২৫৮ কোটি টাকা। এ খাতে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ২৩৯ কোটি টাকা। যেখানে কমেছে ১৯ কোটি টাকা।

পরিকল্পনা বিভাগ: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এখানে বরাদ্দ ছিল এক হাজার ২৪৮ কোটি টাকা। যেখানে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে এক হাজার ১৩৩ কোটি টাকা। অর্থাৎ কমেছে ১১৫ কোটি টকা।

আইন ও সংসদ বিষয়ক বিভাগ: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৪০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩৬ কোটি টাকা। কমেছে চার কোটি টাকা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ছয় হাজার ৯৩৬ কোটি টাকা। যেখানে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ছয় হাজার ৩৪৫ কোটি টাকা। কমেছে ৫৯১ কোটি টাকা।

তথ্য মন্ত্রণালয়: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৩৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে এক হাজার আট কোটি টাকা। এ খাতে কমেছে ৩১ কোটি টাকা।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল দুই হাজার ২৩৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে এক হাজার ৭৯১ কোটি টাকা। কমেছে ৪৪৪ কোটি টাকা।

শিল্প মন্ত্রণালয়: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৬১৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে এক হাজার ৫৮৫ কোটি টাকা। কমেছে ২৯ কোটি টাকা।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৭১৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৬৯২ কোটি টাকা। কমেছে ২২ কোটি টাকা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ২৪৬ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে এক হাজার ২২১ কোটি টাকা। কমেছে ২৫ কোটি টাকা।

খাদ্য মন্ত্রণালয়: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ছয় হাজার ৪৭ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে পাঁচ হাজার ৩১০ কোটি টাকা। কমেছে ৭৩৭ কোটি টাকা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল তিন হাজার ১৪০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে দুই হাজার ৫৪৯ কোটি টাকা। কমেছে ৫৯১ কোটি টাকা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ২৩৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে এক হাজার ১৮২ কোটি টাকা। এখাতে কমেছে ৫৩ কোটি টাকা।

নিরাপত্তা বিভাগ: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল তিন হাজার ৮৫৮ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে তিন হাজার ৮০৮ কোটি টাকা। কমেছে ৫০ কোটি টাকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন