1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাথাপিছু আয় এখন ২২২৭ মার্কিন ডলার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাথাপিছু আয় এখন ২২২৭ মার্কিন ডলার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটের তথ্য অনুসারে, মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। ২০০৫-২০০৬ অর্থবছরে এ আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার।

বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের তথ্য অনুসারে, গত ১৫ বছরে দারিদ্র্যের হারও কমে অর্ধেক হয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে দারিদ্র্যের হার ৪১ দশমিক পাঁচ শতাংশ হলেও, বর্তমানে এ হার ২০ দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া, মানুষের গড় আয়ুও বেড়েছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ছয় বছর। ২০০৫-২০০৬ অর্থবছরে গড় আয়ু ছিল ৬৫ দশমিক চার বছর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন