1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৯৮৮ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৯৮৮

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৯৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ এপ্রিল ২ হাজার ১৭৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত আরও এক হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৮১ শতাংশ।

এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন আট লাখ ৪ হাজার ২৮৩ জন।

এই সময়ে ৩৪ জনের মৃত্যুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জন।

গত একদিনে আরও ১ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠেছেন।  মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন