1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শতাধিক খুন করেও কারামুক্ত মাফিয়া বস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

শতাধিক খুন করেও কারামুক্ত মাফিয়া বস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
১৯৯৬ সালে আটক হন ব্রস্কা

বিশ্বের সবচেয়ে ভয়ংকর মাফিয়া চক্রের কথা উঠলে শুরুতে আসবে সিসিলিয়ান মাফিয়াদের কথা। খুন, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার, অস্ত্র, স্বর্ণ-হিরে পাচারসহ হেন কোনো অপরাধ নেই, যা তারা করে না।

হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘গডফাদার’ সিরিজ যারা দেখেছেন, তাদের জানার কথা সিসিলিয়ান মাফিয়াদের সম্পর্কে। তাদের এত ক্ষমতা যে, কারাগারে রাখাও মুশকিল। এবার জিওভানি ব্রুস্কা নামে তেমন এক সিসিলিয়ান মাফিয়া বস মুক্তি পেলেন কারাগার থেকে।

অ্যাসিড দিয়ে ভয়ংকরভাবে এক শিশুর শরীর ঝলসে দেওয়ার মতো অপরাধও করেছেন তিনি। লোকজনের কাছে ‘কসাই’ নামে পরিচিত ব্রুস্কা। ১০০ জনের বেশি লোককে খুন করেছেন বলেও স্বীকার করেছেন তিনি। তার মধ্যে আছে, ইতালিতে মাফিয়া-বিরোধী শীর্ষ প্রসিকিউটর জিওভানি ফ্যালকনকে গুপ্তহত্যার মতো অপরাধও।

তবে পরে ব্রুস্কা তথ্যদাতা হয়ে তার সহযোগী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রসিকিউটরদের সাহায্য করেন। যার কারণে তার শাস্তিও কমানো হয়।

এবার তিনি কারাগার থেকে ছাড়া পেলেন ২৫ বছর পর। কিন্তু ব্রুস্কার মুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন তার হাতে ভুক্তভোগী আত্মীয়-স্বজনরা। এখন তিনি চার বছর প্যারোলে থাকবেন।

৬৪ বছর বয়সী ব্রস্কা সিসিলিয়ান মাফিয়া গ্রুপ কোসা নস্ট্রার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৯২ সালে এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ইতালির শীর্ষস্থানীয় মাফিয়া বিরোধী তদন্তকারী, বিচারক জিওভানি ফ্যালকনকে হত্যা করেন তিনি। যা দেশটির সবচেয়ে কুখ্যাত খুনের একটি। এই হামলায় ফ্যালকনের স্ত্রী ও তিন বডিগার্ডও নিহত হন।

এ ছাড়া ব্রুস্কা ১০০ জনের বেশি লোককে হত্যার পেছনে ভূমিকা রেখেছেন বলেও স্বীকার করেন। তার মধ্যে সবচেয়ে ভয়ংকর খুনটি করেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আরেক মাফিয়া বসের ১১ বছর বয়সী পুত্র গুইসেপ্পে ডি মাত্তেওকে অ্যাসিড দিয়ে হত্যা। ব্রস্কা প্রথমে ওই বালককে অপহরণ করেন এবং অ্যাসিড দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার আগে নির্যাতন চালান। পরে অ্যাসিড দিয়ে পুরো শরীর ঝলসে দেন। ফলস্বরূপ, ওই শিশুর পরিবার তাকে কবরও দিতে পারেনি।

১৯৯৬ সালে গ্রেপ্তার হন ব্রুস্কা। পরে তিনি শাস্তি কমাতে রাজস্বাক্ষী হন। ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে সংগঠিত বিভিন্ন মাফিয়া চক্রের হামলার জন্য দায়ী গ্যাংস্টারদের সন্ধান দিতে তদন্তকারীদের সাহায্য করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন