1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১০ মাস পর ব্রিটেনে ‘মৃত্যুহীন’ দিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

১০ মাস পর ব্রিটেনে ‘মৃত্যুহীন’ দিন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মৃত্যুহীন দিনে ব্রিটেনের গণমাধ্যমে উচ্ছ্বাস। ছবি: দ্য গার্ডিয়ান

জুলাইয়ের পর এই প্রথম শেষ ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। প্রায় এক বছর বাদে এমন একটি দিন আসায় দেশটির গণমাধ্যমে উচ্ছ্বাস চলছে। প্রায় প্রতিটি পত্রিকার প্রধান খবর হিসেবে ঠাঁই পেয়েছে সরকারি এই পরিসংখ্যান।

বিবিসি জানিয়েছে, প্রকাশিত হিসাবে নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন।

করোনায় পৃথিবীর যেকটি দেশ ভয়াবহ ক্ষতিতে পড়েছে, তাদের মধ্যে অন্যতম ব্রিটেন। সেখানে ১ লাখ ২৮ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে।

ভ্যাকসিন আসার পর ইংল্যান্ডই দ্রুত গতিতে কভিড মোকাবিলা শুরু করে। এরপর ধীরে ধীরে কমতে থাকে প্রকোপ। কিন্তু গত কয়েক মাসে ভারতীয় ভ্যারিয়েন্টের দাপটে আবার চিন্তায় পড়ে দেশটি।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলছেন, ‘এই সংবাদে দেশবাসী খুশি হবে।’

‘ভ্যাকসিন স্পষ্টতই কাজ করছে-আপনাকে এবং আপনার চারপাশের প্রিয়জনকে রক্ষা করছে।’

‘কিন্তু ভালো সংবাদের পরে আমরা জানি যে ভাইরাসটিকে এখনো হারাতে পারিনি। তাই হাত, মুখ ধোয়ার অভ্যাস টিকিয়ে রাখতে হবে।’

ব্রিটেনের অধিকাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ কোনো না কোনো ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন। এখন দেশটি সহায়ক হিসেবে বুস্টার ডোজ দিচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন