1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পর্যালোচনার পর পেরুতে করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পর্যালোচনার পর পেরুতে করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পেরুতে লাখে ৫০০ জন মারা গেছে করোনায়

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য পুনর্বিবেচনার পর জানা গেল, পেরুতে কভিড মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি। যা ল্যাটিন আমেরিকার দেশটিকে মাথাপিছু বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর হারের দেশে পরিণত করেছে।

বিবিসি জানায়, এত দিন করোনায় মৃত ৬৯ হাজার ৩৪২ বলা হলেও আসলে এ সংখ্যা ১ লাখ ৮০ হাজারের বেশি।

দেশটির প্রধানমন্ত্রী ভায়োলেটা বেরমুডেজ জানান, পেরুর জনগণ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

আরও জানান, সর্বশেষ তথ্য উন্মুক্ত করা তার সরকারের দায়িত্ব।

ল্যাটিন আমেরিকায় করোনায় খারাপভাবে আক্রান্ত দেশগুলোর অন্যতম পেরু। ভাইরাস আঘাত হানার পর দেশটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থায় ভীষণ চাপ পড়ে, বিশেষ করে অক্সিজেন সংকট ছিল আলোচনায়।

ফলশ্রুতিতে তথ্য বিশ্লেষণের পর ৬৯ হাজার ৩৪২ মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৬৪ জনে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে কলম্বিয়ায় ৮৮ হাজার ২৮২, বলিভিয়ায় ১৪ হাজার এবং ৪ লাখ ৬০ হাজার মৃত্যু নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করে আছে ব্রাজিল। তবে মাথাপিছু মৃত্যুতে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে পেরু।

জনস হপকিন্সের তথ্য বলছে, জনসংখ্যা অনুসারে মৃত্যুর দিক থেকে বিশ্বে এক নম্বর পেরু। এর আগে এই অবস্থানে ছিল হাঙ্গেরি। যেখানে লাখে ৩০০ হাজার মারা গেছে, আর পেরুতে লাখে ৫০০ জনেরও বেশি।

আগেই পেরুর জনগণ অভিযোগ তুলেছিল, করোনার সত্যিকারে পরিস্থিতি গোপন করছে সরকার। নতুন পরিসংখ্যান বলছে, তাদের সন্দেহ ঠিক ছিল।

হাসপাতাল, আইসিইউ ও কবরস্থানসহ স্থানীয়ভাবে সংগৃহীত তথ্য এবং জনস হপকিন্সের পরিসংখ্যানের বিশ্লেষণ করে পেরুর নতুন সংখ্যাটি পাওয়া গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন