1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এলএসডিসহ গ্রেপ্তার ৫ শিক্ষার্থী ৫ দিনের রিমান্ডে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এলএসডিসহ গ্রেপ্তার ৫ শিক্ষার্থী ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢাকায় এলএসডিসহ গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাঁচ শিক্ষার্থী হলেন- সাইফুল ইসলাম, এসএম মনওয়ার আকিব, মো. নাজমুস সাকিব, নাজমুল ইসলাম ও বিএম সিরাজুস সালেকিন।

সোমবার খিলগাঁও থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বদরুল আল আমিন তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা অনলাইন ও অফলাইন মিডিয়ার মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে এলএসডি ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

তারা সীমান্ত থেকে মাদক নিয়ে এসে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। অভিযুক্তরা মাদক সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে মাদক ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের খোঁজ পেতে অভিযুক্তদের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতে জানান তদন্ত কর্মকর্তা বদরুল আল আমিন।

অপরদিকে, আসামিদের পক্ষে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন বাতিলসহ জামিন চেয়ে একাধিক আবেদন জমা দেওয়া হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ডে দেন।

গত পরশু রাতে খিলগাঁও থেকে প্রথমে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর গতকাল সকালে ভাটারা থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা গত এক বছর ধরে এলএসডি বিক্রি করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন